ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদে বাড়ি না যাওয়া জবি শিক্ষার্থীদের সুখবর দিল ছাত্রশিবির

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

মে ৩১, ২০২৫, ১১:৫১ এএম

ঈদে বাড়ি না যাওয়া জবি শিক্ষার্থীদের সুখবর দিল ছাত্রশিবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরতে না পারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনাবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ ঈদ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হলেও আবাসনের সুবিধা না থাকায় অনেক শিক্ষার্থী আর্থিক সংকট বা পরীক্ষার কারণে ঈদে বাড়ি ফিরতে অক্ষম হন। একাকীত্ব, রান্নার অসুবিধা এবং নানা সংকটে ঈদের আনন্দ থেকে তারা বঞ্চিত হন। এসব দুঃখ লাঘব এবং একতার বন্ধনে বাঁধার লক্ষ্যে এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করতে যাচ্ছে ছাত্রশিবির।

শিবির শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আসাদুল ইসলাম বলেন, ‘অনাবাসিক শিক্ষার্থীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়, তাদের দুর্ভোগ আমাদের কাছে খুব স্পষ্ট। তাই আমরা সবার জন্য এক ছাদের নিচে ঈদ উদযাপনের আয়োজন করেছি।’

বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই আমরা কোরবানির মাংস বিতরণ করে আসছি। এবার আমাদের পরিকল্পনা বড় ধরনের মধ্যাহ্নভোজ আয়োজন করার, যাতে শিক্ষার্থীরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। এই উদ্যোগ সফল করতে আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করছি।’

সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবাসনের সুযোগ থাকায় উৎসবের পরিবেশ আলাদা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিকরা ঈদে বাড়ি না যেতে পারার কষ্টটুকু কমাতে আমরা চাই সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করুক।’

নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও পর্দাসম্মত ব্যবস্থা রাখা হয়েছে, যা নিরাপত্তা ও সম্মান রক্ষা নিশ্চিত করবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগ অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এক অনন্য সান্ত্বনা ও উৎসাহের বার্তা হিসেবে গণ্য হচ্ছে।

বিআরইউ

Link copied!