ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মাভাবিপ্রবি উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ

মাভাবিপ্রবি প্রতিনিধি

মাভাবিপ্রবি প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৫, ০৩:৪৭ পিএম

প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মাভাবিপ্রবি উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ

গত ২৭ আগস্ট রাজধানীর শাহবাগে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হামলার ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো বার্তায় উপাচার্য বলেন, “অবিলম্বে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি আহত শিক্ষার্থীদের যথাযথ সুচিকিৎসার নিশ্চয়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।”

তিনি আরও বলেন, “প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।”

ইএইচ

Link copied!