ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাকৃবি শিক্ষার্থীদের রেল অবরোধ, ঢাকা–ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৫, ০৫:৪৪ পিএম

বাকৃবি শিক্ষার্থীদের রেল অবরোধ, ঢাকা–ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন।

রোববার সকাল থেকে কৃষি অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার রেলপথে অবস্থান নিলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভ চলমান থাকায় দুপুর পর্যন্তও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে আন্দোলন আরও জোরদার করা হবে।

কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি

১. ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডে (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য পদ উন্মুক্ত করতে হবে।

২. ৯ম গ্রেডে বিএডিসি কোটা বাতিল করতে হবে; কেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পদোন্নতির সুযোগ পাবেন।

৩. কৃষি বা কৃষি-সংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কারো নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করা যাবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

ইএইচ

Link copied!