ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

বিজয় সরকার, মাভাবিপ্রবি

বিজয় সরকার, মাভাবিপ্রবি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৫:১১ পিএম

মাভাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ফায়েজ। 

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এমন এক যাত্রা শুরু করছো যেখানে জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠবে তোমাদের ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয় জীবন শুধু বইপত্র ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মুক্তচিন্তা, উদারতা, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব বিকাশের এক মহাসমুদ্র।”

তিনি আরও বলেন, “মাওলানা ভাসানী নিপীড়িত মানুষের পাশে ছিলেন। তাঁর আদর্শ হলো সাধারণ মানুষের কল্যাণে শিক্ষা ও সংগ্রামকে কাজে লাগানো। শিক্ষার্থীদেরও উচিত সেই চেতনাকে ধারণ করে জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানো। প্রযুক্তি ও বিজ্ঞানের এই যুগে তোমাদের হাতে রয়েছে দেশের অগ্রগতির চাবিকাঠি। নতুন গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়েই এগোতে হবে। সততা, দেশপ্রেম ও মানবিকতা যেন সর্বদা পথপ্রদর্শক হয়।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. তানজীমউদ্দিন খান বলেন, “আজকের নবীনবরণ আমাদের সকলের জন্য আনন্দঘন মুহূর্ত। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের স্বপ্ন, লক্ষ্য ও আত্মবিশ্বাস নিয়ে আজ থেকে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায় শুরু হলো। মাভাবিপ্রবি শুধুমাত্র জ্ঞান ছড়ায় না, এটি তোমাদের সৃজনশীলতা, মানবিকতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার এক বিশাল ক্ষেত্র। প্রতিটি পদক্ষেপে সততা, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হওয়া উচিত।”

নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থী শাহ মো. মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবীন আদিবা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. মতিউর রহমান, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মো. ফজলুল করীম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রারসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৮০০ নবীন শিক্ষার্থী এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওয়ালী উল্লাহ কর্তৃক পবিত্র কুরআনের তেলাওয়াতের মাধ্যমে।

ইএইচ

Link copied!