ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বহিরাগতদের হামলার প্রতিবাদে বাকৃবিতে শিক্ষার্থীদের ‘রেড মার্চ ফর জাস্টিস’

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:৪৫ পিএম

বহিরাগতদের হামলার প্রতিবাদে বাকৃবিতে শিক্ষার্থীদের ‘রেড মার্চ ফর জাস্টিস’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়।

এর আগে বিকেল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা আমতলায় জড়ো হন। পরে তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিল শুরু করেন। মিছিলটি করিডোর প্রদক্ষিণ করে সমাবর্তন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় মাথার লাল কাপড় খুলে চোখে বেঁধে নেন শিক্ষার্থীরা।

পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন,“আজকের কর্মসূচি প্রতীকী। এটা প্রশাসনের প্রতি আমাদের লাল সিগনাল। বহিরাগতরা আমাদের ওপর হামলা করেছে, কিন্তু আমরা এখনো বিচার পাইনি। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বহিরাগত হামলাকারীদের খুঁজে বের করুক। ভবিষ্যতে যেন আর এ ধরনের হামলা না হয় এবং শিক্ষার্থীরা নিরাপদ থাকে, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”

তিনি আরও জানান, আগামীকাল প্রশাসনের সঙ্গে তাদের আরেকটি বৈঠক হবে। সেখানে চলমান সমস্যার সমাধান প্রত্যাশা করেন শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!