ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৪৬ পিএম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ১৭ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের দাখিলকৃত অভিযোগপত্রের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৪৭তম শৃঙ্খলা বোর্ড সভায় তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়। 

২৭ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্তদের মধ্যে ৪ জনকে আজীবন, ১ জনকে ৫ সেমিস্টার, ৭ জনকে ৪ সেমিস্টার এবং ৭ জনকে ৩ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অপরাধের গুরুত্ব বিবেচনায় ৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বাকি ১৫ জনকে তাদের অপরাধের ধরণ ও গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয় এবং বহিষ্কারাদেশ শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

আজীবনের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো

  • ইএসআরএম বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মানিক শীল (ছাত্রলীগ সভাপতি)
  • অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. হুমায়ুন কবির (ছাত্রলীগ সাধারণ সম্পাদক)
  • অর্থনীতি বিভাগের শাওন ঘোষ
  • পদার্থ বিজ্ঞান বিভাগের সাদিক ইকবাল

৫ সেমিস্টারের জন্য বহিষ্কৃত

  • পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান আহমেদ শান্ত

৪ সেমিস্টারের জন্য বহিষ্কৃত ৭ জন শিক্ষার্থী

  • রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. যোবায়ের দৌলা (রিয়ন) ও রানা বাপ্পি
  • গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাখাওয়াত আহমেদ শুভ্র
  • গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আব্দুল্লাহ সরকার উৎস ও মো. আবিদ হাসান (মারুফ)
  • অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খালেকুজ্জামান নোমান
  • ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান

৩ সেমিস্টারের জন্য বহিষ্কৃত ৭ জন শিক্ষার্থী

  • অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সুজন মিয়া
  • অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. নাঈম রেজা
  • হিসাব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জাহিদ হাসান
  • সিপিএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইমতিয়াজ আহমেদ রাজু ও ইমরানুল ইসলাম
  • হিসাব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. রিফাত হোসেন
  • পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. আনোয়ার হোসেন (অন্তর)

ইএইচ

Link copied!