ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
উপাচার্য

খুব দ্রুতই পাশ হচ্ছে জকসু আইন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৫৪ পিএম

খুব দ্রুতই পাশ হচ্ছে জকসু আইন

খুব দ্রুত সময়ের মধ্যে জকসু আইন পাশ হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জকসু নির্বাচন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় উপাচার্য আরও বলেন, “নির্বাচনে বাধা পাওয়ার মতো কোনো জায়গা বা বিষয় নেই। আমরা উচ্চ মহলেও বারবার কথা বলছি এটা নিয়ে। সকল বিষয়ই প্রক্রিয়াধীন রয়েছে। আমি নির্দিষ্ট করে কোথাও বলিনি যে আগামী দশ কর্মদিবসের মধ্যে আইন পাশ হবে। আইন পাশের জন্য সবাই জোরালোভাবে কাজ করছে। দশ কর্মদিবসের আগেও আইন পাশ হতে পারে আবার পরেও হতে পারে। তবে জকসু আইন আকারে পাশ হওয়ার জন্য সকল কাজ গোছানো হয়েছে।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় জকসু নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়, ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

এছাড়াও অন্যান্য সিদ্ধান্তগুলো হলো, ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং কোনো প্রশ্ন উঠলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা; সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতেও গুরুত্বারোপ করা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মো. খোদা বখস চৌধুরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, জকসু নির্বাচন প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!