ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজারের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

অক্টোবর ৩০, ২০২৫, ১১:৫৯ পিএম

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজারের প্রস্তাব

এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার ও সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’। 

বৃহস্পতিবার নতুন বেতন কাঠামো বিষয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনটি এই প্রস্তাব তুলে ধরে।

প্রস্তাবে বলা হয়, গ্রেড–১ এর কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হোক ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেড–২ এ ১ লাখ ৪০ হাজার, গ্রেড–৩ এ ১ লাখ ২৫ হাজার, গ্রেড–৪ এ ১ লাখ ১০ হাজার, গ্রেড–৫ এ ৯৫ হাজার, গ্রেড–৬ এ ৮০ হাজার, গ্রেড–৭ এ ৭০ হাজার এবং গ্রেড–৮ এ ৬২ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

এ ছাড়া গ্রেড–৯ এর মূল বেতন ৫৫ হাজার, গ্রেড–১০ এ ৫০ হাজার, গ্রেড–১১ এ ৪৫ হাজার, গ্রেড–১২ এ ৪০ হাজার, গ্রেড–১৩ এ ৩৫ হাজার এবং গ্রেড–১৪ এ ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে, প্রারম্ভিক বেতন নবম গ্রেডে নির্ধারণ, সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া ৪০–৭০% করা, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ প্রদান, বিএড আইন বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি প্রথা বিলুপ্তি, অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ, রেশন সুবিধা প্রদান, শ্রান্তি–বিনোদন ভাতা চালু ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিদল অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মন্ডল এবং মো. মাহবুব আলম।

প্রতিনিধিরা বলেন, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী ও মানসম্মত করতে এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এজন্য দ্রুত নতুন বেতন কাঠামো কার্যকরের দাবি জানান তারা।

ইএইচ

Link copied!