ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ০৮:১৫ পিএম

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের মনোনয়নপত্র আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে।

বুধবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার জানান, কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।

এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এছাড়া আজ ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আগামীকালের জন্য নির্ধারিত মনোনয়নপত্র বিতরণ হবে ১৩ নভেম্বর, চলবে ১৬ ও ১৭ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের সময় ১৭ ও ১৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ নভেম্বর এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর।

২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ৯ থেকে ১৯ ডিসেম্বর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাবেন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের দিনেই ভোট গণনা করা হবে এবং ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

ইএইচ

Link copied!