ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবির ভিসি পদে থাকছেন না নিয়াজ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২৫, ০১:৪৮ পিএম

ঢাবির ভিসি পদে থাকছেন না নিয়াজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। তাই তাকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দেখা যাবে না।

সূত্র জানায়, তাকে গ্রহণের বিষয়ে কোপেনহেগেনের উদ্দেশে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এখন শুধু ক্লিয়ারেন্স প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ নিশ্চিত হবে। এ প্রক্রিয়ায় এক থেকে তিন মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, কেবল তিনিই নন সরকারের আরও কয়েকজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনায় আছে।

তাঁদের মধ্যে আছেন এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তাঁর বোন হুসনা সিদ্দিকী।

বিদেশে শূন্য হতে যাওয়া কিছু মিশনের তালিকায় রয়েছে সিঙ্গাপুর, হেগ, থিম্পু, ইয়াঙ্গুন ও তেহরান।

আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে লুতফে সিদ্দিকী সিঙ্গাপুরে, হুসনা সিদ্দিকী হেগে রাষ্ট্রদূতের পদে আগ্রহী বলে জানা গেছে। অন্যদিকে লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ফাইলওয়ার্ক শুরু হয়নি, তবে আলোচনা চলছে।

এদিকে এই প্রস্তাবিত নিয়োগ নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ পেশাদার কূটনীতিকরা এমন গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হতে পারেন, কারণ এসব পদে আসছেন প্রশাসনিক বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা।

ইএইচ

Link copied!