ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে ডিআইইউ ছাত্রদলের তিন কর্মসূচি ঘোষণা

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৫৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে ডিআইইউ ছাত্রদলের তিন কর্মসূচি ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখা ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, কুরআন খতম ও বৃক্ষরোপণ।

বুধবার ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম চাঁদ সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কর্মসূচির কথা জানান।

রাকিবুল ইসলাম চাঁদ বলেন, ম্যাডামের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলাদেশের আপসহীন গণতন্ত্রের প্রতীক এবং দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রয়াণে দেশ এক অভিভাবককে হারাল। আমরা ছাত্রদল কর্মীরা শোককে শক্তিতে রূপান্তর করে তার আদর্শকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আমরা ডিআইইউ ছাত্রদল মিলাদ মাহফিল ও কুরআন শরীফ খতমের কর্মসূচি ঘোষণা করেছি। সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ম্যাডামের স্মৃতির উদ্দেশ্যে আমরা শিগগিরই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

ইএইচ

Link copied!