ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্যানার ছেঁড়ায় রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৬, ১০:০০ এএম

ব্যানার ছেঁড়ায় রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। পাশাপাশি রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী হোয়াটসঅ্যাপে লিখিতভাবে বলেন, মানসিক চিকিৎসাকেন্দ্রের অবহেলায় দিন দিন রাবিতে উন্মাদের সংখ্যা বাড়ছে। এ রকমই এক বদ্ধ উন্মাদ সালাহউদ্দিন আম্মার। উপযুক্ত চিকিৎসার অভাবে সে ক্রমশ শিক্ষার্থী থেকে প্রশাসকের ভূমিকায় অভিনয়ের ভীমরতিমূলক জটিলে রোগে আক্রান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশবরেণ্য মনোবিদ ও পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসাকেন্দ্র থাকা সত্ত্বেও উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের অবহেলায় মেধাবী শিক্ষার্থীটি মানসিক ভারসাম্য হারিয়ে অশোভন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের মাঝে ফাটল দেখা দিচ্ছে।

এএন

Link copied!