ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জাবি যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি তাজমুল, সম্পাদক আশিক

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৫৫ এএম

জাবি যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি তাজমুল, সম্পাদক আশিক

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী, জি.এম তাজমূল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের আশিকুর রহমান আল মামুন।

​গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিদায়ী কমিটির সভাপতি আল ইমরান ও সাধারণ সম্পাদক ইফতে সাকিব তন্ময় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এ​ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হেদায়েত রহমান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আকাশ কুমার বিশ্বাস, এম. এম. মাসুম আক্তার, অদিতি দে, ফারহানা রিথী, এনামুল হক এবং আলি জাকি শাহরিয়ার।

​যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা আক্তার তারিন (সিনিয়র), আরিফুল ইসলাম, ইয়াসমিন আরা পারু, ফাতেমাতুজ জোহরা, সাথী রায়, স্নিগ্ধা পূরবী, নওরিন ঐশী এবং তামিম ইকবাল।

​সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তৌফিক খান অনিক। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আসিফ ইকবাল অপি, রাকিব হাসান, মোঃ মারফুজ্জামান পিকুল, ধদ্ধি খন্দকার, মোঃ মুজাহিদুল ইসলাম, দিপান্বিতা চক্রবর্তী, নিশাত তাসনীম। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেরদৌস মোল্লা।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সাদিকা আফরিন, সহ-কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার হাসান সোহান ও লাবিব আহমেদ। এছাড়া​ অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে  ক্রীড়া সম্পাদক শাহরিয়ার নাঈম সদনান, প্রচার সম্পাদক সানজিদা নাহার হীরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানভীর মাজহার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সজিব শেখ এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে সানজিদা আক্তার আঁখি মনোনীত হয়েছেন। এছাড়াও স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাফরীন হাসান প্রান্তিক, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নিশিতা সরকার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্পিতা ঘোষ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ফারদিন উদ দৌলা, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হাসিবুল হোসেন, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুসরাত নেহা নিয়াজ এবং গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জিহাদ হোসেনকে মনোনীত করা হয়।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (৫৩ ও ৫৪ তম ব্যাচ) সকল শিক্ষার্থীদের এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এএন

Link copied!