ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৫:২৩ পিএম

বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া

ব্রিটেনভিত্তিক কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি) ঘোষিত ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ তালিকায় স্থান পেয়েছেন মুনিয়া ইসলাম মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে টিচ ফর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান এ সাফল্যের জন্য মুনিয়াকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় উপাচার্য উল্লেখ করেন, মুনিয়ার এ আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার নেতৃত্ব, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম দেশের শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন এনেছে, যা এই অর্জনের মাধ্যমে বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। উপাচার্য মুনিয়া ইসলাম মজুমদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এম জি

Link copied!