ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত মঙ্গলবার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৬:০৬ পিএম

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত মঙ্গলবার

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ‘ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করতে আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সভা আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ সভায় নতুন ভর্তি নীতিমালা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ এবং অনলাইন প্ল্যাটফর্ম-উভয় মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এছাড়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে।

উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভার প্রধান আলোচ্য বিষয় হলো একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬ চূড়ান্ত করা।

সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতিকে প্রয়োজনীয় নথিপত্র ও কার্যপত্রসহ উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পাশাপাশি কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনলাইনে সভায় যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদেরও নির্ধারিত সময়ে সভায় অংশ নিতে বলা হয়েছে।

এম জি

Link copied!