ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

সব মাদরাসায় দৈনিক পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৮:৩৩ পিএম

সব মাদরাসায় দৈনিক পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক

দেশের সব মাদরাসায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে সাময়িক দায়িত্ব দেওয়ার এবং শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা বিস্তার এবং তরুণ-যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুগঠিত করে গড়ে তুলতে সরকার কাজ করছে। তারই অংশ হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করা প্রয়োজন।

নির্দেশনায় আরও বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যেসব মাদরাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক কর্মরত আছেন, তারা নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

এছাড়া যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এম জি
 

Link copied!