ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:০২ পিএম

জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী সারাদেশে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি। 

বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন।

ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটার। গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

ইসি সচিব আরও বলেন, আজ যে তালিকা প্রকাশ করা হলো, তার ওপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

জেএইচআর

Link copied!