ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্বতন্ত্রভাবে ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ, পদত্যাগের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৫, ০৫:০৯ পিএম

স্বতন্ত্রভাবে ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ, পদত্যাগের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার তিনি জানান, “ঢাকা থেকে নির্বাচন করব, এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করব।” তবে কবে পদত্যাগ করবেন, তা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ জানান, ভোটার হওয়া সত্ত্বেও তিনি পূর্ববর্তী নির্বাচনে ভোট দিতে পারেননি। “আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে, ২০১৮ ও ২০২৪ সালে। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।”

রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর গ্রিন রোডে ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার স্থানান্তরের আবেদন করেন। ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের বিষয়ে আসিফ বলেন, “নির্বাচন কোথা থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ। আপাতত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তবে পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।”

উল্লেখ্য, এখনও বিএনপি এই আসনের প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

ইএইচ

Link copied!