ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সিইসি নাসির উদ্দিন

সহযোগিতা না পেলে নিরপেক্ষতা হারাতে পারে ইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:০৫ এএম

সহযোগিতা না পেলে নিরপেক্ষতা হারাতে পারে ইসি

রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তবে তিনি সতর্ক করে বলেছেন, “খেলোয়াড়রা অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে এবং পুরো নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে সিইসি বলেন, “ইসি স্পষ্টভাবে পোস্টার নিষিদ্ধ করেছে, তবু পুরো ঢাকা শহর পোস্টারে ভরে গেছে। এটি অনভিপ্রেত। দলগুলো যদি নিজেরাই এসব পোস্টার সরিয়ে নেয়, তাহলে সেটিই হবে সবচেয়ে ভদ্র ও দায়িত্বশীল আচরণ।” তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন কোনো ছাড় দেবে না।

সিইসি নাসির উদ্দিন জানান, বর্তমানে একটি ‘বিশেষ পরিস্থিতি’ এবং ‘বিশেষ সরকারের’ অধীনে নির্বাচন আয়োজন করতে গিয়ে কমিশন নানা চাপের মুখে পড়েছে। তাই আগের চেয়ে অনেক বেশি সহযোগিতা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সিইসির ভাষায়, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন এক ধরনের মসিবত বা বড় বিপদে পরিণত হয়েছে।”

ইএইচ

Link copied!