ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ইসি

ত্রয়োদশ নির্বাচনে রেকর্ড আন্তর্জাতিক পর্যবেক্ষক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১২:২২ পিএম

ত্রয়োদশ নির্বাচনে রেকর্ড আন্তর্জাতিক পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শনিবার সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত এক কর্মশালায় এই কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে।

তিনি আরও বলেন, রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচনে অংশ নেবে। তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়।

এদিকে, ইসি জানিয়েছে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে কমিশনের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল প্রকাশ করা হতে পারে।

জেএইচআর

Link copied!