নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৪৭ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন।
ওসমান হাদীর ওপর গুলির ঘটনা নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "প্রাথমিকভাবে বিষয়টি পুলিশ তদন্ত করবে কেন উনি গুলিবিদ্ধ হলেন। এটা কি প্রার্থী হওয়ার কারণে, রাজনৈতিক কারণে না অন্য কোনো কারণে? তবে আমরা এটাই বলতে পারি, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবো উনাকে কেন গুলি করা হয়েছে। তার আগে পুলিশকে দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।"
ইএইচ