ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৬, ০২:৩৭ পিএম

ভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি এবং এর আগের দিন ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি কার্যকর থাকবে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ছুটির এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। একই সাথে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন।

এতে আরও বলা হয়, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। মূলত ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়া ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

ইএইচ

Link copied!