ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ইসি সানাউল্লাহ

গণভোটে সরকারি অর্থের ব্যয় নেই, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৪৭ পিএম

গণভোটে সরকারি অর্থের ব্যয় নেই, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে

গণভোট নিয়ে সরকারের কোনো অর্থ ব্যয় হয়নি এবং এ বিষয়ে নতুন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র আইনকে রেফার করে দিয়েছি। গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ নং ধারায় বলা আছে, সাধারণ নির্বাচনে যা যা নিষিদ্ধ রয়েছে তা গণভোটের জন্যও নিষিদ্ধ। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ বা বিপক্ষ নেওয়ার সুযোগ নেই। আমরা শুধুমাত্র এ ব্যাপারটাই স্পষ্ট করে দিয়েছি।’

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, এর মানে দাঁড়াবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধুমাত্র সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে হ্যাঁ অথবা না ভোটের কোনোটির পক্ষে অবস্থান নিতে পারবেন না। শুক্রবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, ‘আর মাত্র ১২ দিন বাকি আছে। পটুয়াখালী নির্বাচনের প্রস্তুতি দেখে আমি খুব সন্তুষ্ট। আশা করছি এখানে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এ বছর নির্বাচনের পরিস্থিতি অনেক ভালো। আমরা আশা করছি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসারগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা। 

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

ইএইচ

Link copied!