ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সিইসি 

অতীতের তুলনায় এই নির্বাচন ভালো হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:২২ পিএম

অতীতের তুলনায় এই নির্বাচন ভালো হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ভোটগ্রহণ ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “এই নির্বাচনকে পারফেক্ট বলবো না। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। তবে অতীতের তুলনায় যেকোনও মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।”  

বৃহস্পতিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কেন্দ্রীয় ফলাফল ঘোষণা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি ভোটারের দেশ। আপনাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। আমরা সবার কাছে কৃতজ্ঞ। অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই। অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনে কাজ করেছে। নির্বাচনকে পারফেক্ট বলবো না। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। সুতরাং যেটুকু হয়েছে সেটা যদি আমরা দেখি সেটা  অতীতের তুলনায় যেকোনও মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। যেহেতু এখানে গণভোট ও পোস্টাল ব্যালট থাকাতে ভোট গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। লুকোচুরিতে বিশ্বাস করি না।” 

তিনি বলেন, “আমাদের কষ্ট, চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যেকোন মানদণ্ডে ভালো নির্বাচন। নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।”  

সিইসি বলেন, “আমরা সন্ধ্যা থেকে দেখেছি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখাচ্ছে যে একেকজন জিতে যাচ্ছে, কেউ হেরে যাচ্ছে। এটা তাদের প্রাইভেট সোর্স। এটা অফিসিয়াল কোনও রেজাল্ট নয়। আমরা অফিসিয়াল যেসব রেজাল্ট পাচ্ছি তা আপনাদের জানাচ্ছি। আমাদের ফলাফলেও স্বচ্ছতা রাখতে চাই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে ফলাফল দিবে সেটাই আমরা দেবো। কোনও আনঅফিশিয়াল ফলাফল দেবো না। 

এএন

Link copied!