ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রুনার অমূল্য উপহার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২২, ০১:২৩ এএম

রুনার অমূল্য উপহার

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সংগীতশিল্পী আঁখি আলমগীরকে একটি হীরার সেট উপহার দিয়েছেন। সত্তরের দশকে এই হীরার সেট কিনেছিলেন রুনা, যেটা তার কেনা প্রথম হীরার গহনা।

আর এমন উপহার পেয়ে দারুণ খুশি আঁখি আলমগীর। হীরার সেটের ছবি ফেসবুকে প্রকাশ করে আঁখি আলমগীর লিখেছেন, রানীর নিজের হাত থেকে পাওয়া সবচেয়ে সুন্দর এবং অমূল্য উপহার। আন্টি এই মূল্যবান গয়নার সেটটি সত্তর দশকে জয়পুর থেকে কিনেছিলেন। এটা ছিল তার কেনা প্রথম হীরার সেট।

আমি জানি না এই মূল্যবান উপহারের প্রাপ্য আমি কি না। আমি শুধু বলতে পারি, এটি আমার কাছে তার দেয়া আশীর্বাদ। আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। ধন্যবাদ মিষ্টি আন্টি, ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা তোমাকে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর অভিনেতা আলমগীরের মেয়ে।

আবার রুনা লায়লা অভিনেতা আলমগীরের স্ত্রী। রুনা লায়লা ও আঁখি আলমগীরের দারুণ সখ্য। আলমগীর পরিচালিত একটি সিনেমায় প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর।

এই গানের সুর করেছিলেন রুনা লায়লা। এটাই ছিল রুনা লায়লার প্রথম সুর করা গান। প্রথম সুর করা গান উপহার পাওয়ার পর এবার রুনা লায়লার কাছ থেকে পেলেন প্রথম কেনা গহনা। স্বাভাবিকভাবেই আঁখি আলমগীর এমন উপহার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত।

 

Link copied!