ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দমবন্ধ হয়ে আসে, এখানে সহজ-সরল ভাবে থাকা যায় না: অর্জুন

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০৯:০৪ পিএম

দমবন্ধ হয়ে আসে, এখানে সহজ-সরল ভাবে থাকা যায় না: অর্জুন

বলিউডেই ছোট থেকে বড় হয়েছেন বিখ্যাত কাপুর পরিবারের সন্তান অর্জুন কাপুর। তা সত্ত্বেও বলিউডেই মাঝে মধ্যে ‘দমবন্ধ’ হয়ে আসে এই অভিনেতার। নিজের ছবি ‘কুত্তে’ মুক্তি পাওয়ার আগে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

অর্জুন বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে থাকতে হলে সহজ-সরল ভাবে থাকা যায় না, অনেক ভনিতা করতে হয়।’ অর্জুনের গলায় কিছুটা তিক্ততার সুর। ‘বলিউড ইন্ডাস্ট্রিতে থাকতে হলে তালে তাল মেলানোর জন্য নিজেকে একটা ছাঁচে ফেলতে হয়, যাতে আর নিজস্বতা থাকে না’, দাবি ‘ইশকজ়াদে’-খ্যাত অভিনেতার।

শুধু তাই-ই নয়, ‘হাফ গার্লফ্রেন্ড’ অভিনেতার দাবি, ইন্ডাস্ট্রির বিষয়ে সব সত্যি কথা বললে তো তাঁর কাজই চলে যাবে! 

প্রসঙ্গত, বলিউডের সঙ্গে চিরকালই কিছুটা অম্লমধুর সম্পর্ক অর্জুন কাপুরের। নিজের ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবনে সাফল্য-ব্যর্থতা-হতাশা, সব ক্ষেত্রেই একাধিক বার সমস্যার সম্মুখীন হয়েছেন ‘টু স্টেটস’ এর কৃশ মলহোত্র। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ব্যক্তিগত জীবনে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের জন্য সমাজমাধ্যমে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন ‘কি ও কা’ ছবির অভিনেতা।

তবে এখন নিজের কাজ নিয়ে আশাবাদী অর্জুন। চিত্রনাট্য দেখে ছবি বাছায় মন দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনেও আপাতত বেশ ভারসাম্যের জায়গায় রয়েছেন অর্জুন। বোন অংশুলা, জাহ্নবী ও খুশি কপূর এবং বাবা বনি কপূরের সঙ্গে সময় কাটান তিনি। বোনেদের সঙ্গে কাটানো মজার মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ারও করেন অর্জুন।

এবি

Link copied!