ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যে কারণে সিনেমা করতে চান ফারিয়া শাহরিন

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১২, ২০২৩, ০৫:০৫ পিএম

যে কারণে সিনেমা করতে চান ফারিয়া শাহরিন

জনপ্রিয় মডেল ও অভিনেত্র ফারিয়া শাহরিন কয়েক বছর মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন। দেশে ফিরে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টসহ, এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছেন সরব। প্রায় সময়ই নানা ধরণের ইস্যুতে স্ট্যাটাস দিয়ে থাকেন।

শনিবার (১১ মার্চ) তেমনই এক পোস্ট দেখা গেল। যদিও বিষয়টি তিনি অনেকটা মজার ছলে দিয়েছেন।

তিনি লেখেন, ‘সবার (পিএম) প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়া দেখে, খুব হিংসা লাগল। প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য হলেও আমাকে একটি সিনেমা করতে হবে। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। একটু না হয় দেখি। যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা কত ভাগ্যবান। হিংসা লাগলেও যারা পেয়েছেন তাদের শুভ কামনা।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে অভিনয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পড়াশোনায়।

এবি

 

Link copied!