ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবিতে বিজয়ের মাসে ‘প্রথম প্রভাত’ উদযাপন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২৪, ০৩:৫৫ পিএম

ঢাবিতে বিজয়ের মাসে ‘প্রথম প্রভাত’ উদযাপন

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিজয়ের মাসের প্রথম প্রভাত।

এ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’।

রোববার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসসি’র সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতায় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।

সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশন করেছে- নৃত্যাক্ষ (এক সাগর রক্তের বিনিময়ে), মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা (রাঙামাটির রঙে চোখ জুড়ালো)।

দলীয় সঙ্গীত পরিবেশন করেছে- পদক্ষেপ বাংলাদেশ (মুক্তির মন্দির সোপান তলে), সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র (ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি), (আমার দেশের মতো এমন দেশ)।

একক সঙ্গীত পরিবেশন করেন- মারুফ হোসেন (সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি), নূর মো. রাজু (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে), মিতু রহমান, নীলা হাসান।

একক আবৃত্তি করেন- নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ, ফরিদুজ্জামান।

এছাড়া দলীয় আবৃত্তি করেছে- কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, কণ্ঠশীলন।

ইএইচ

Link copied!