ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কবে থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, জানা গেল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জুন ২, ২০২৫, ১১:২৭ এএম

কবে থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, জানা গেল

দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ অবশেষে ফিরছে নতুন সিজনে। আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পঞ্চম সিজন আসছে আসন্ন কোরবানির ঈদের দিনেই।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। 

তিনি জানান, “দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করেন, ব্যাচেলর পয়েন্ট কবে আসবে? সেই চাওয়ার প্রতিক্রিয়াতেই এবার আরও বড় পরিসরে ফিরছে সিজন ৫।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পীরা—মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন প্রযোজক ও বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান-ও।

কিভাবে দেখা যাবে নতুন সিজন?

বঙ্গ অ্যাপে— ঈদের দিন একসঙ্গে মুক্তি পাচ্ছে ৮টি পর্ব, যা দেখা যাবে ৪০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে।

এরপর প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মুক্তি পাবে পরবর্তী ৮ পর্ব। আগেভাগে যারা দেখতে চান, তারা একইভাবে সাবস্ক্রাইব করে পুরো পর্বগুলো একসঙ্গে দেখতে পারবেন।

ইউটিউব ও টিভি— যাদের ওটিটিতে সাবস্ক্রিপশন নেই, তারা ফ্রিতে দেখতে পারবেন— প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার রাত ৯টায় প্রথম এপিসোড বুম ফিল্মস ইউটিউবে, ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই-তে সম্প্রচার। পরদিন শুক্রবার একই নিয়মে দ্বিতীয় পর্ব প্রচার হবে।

দর্শকদের জন্য নির্মাতা অমির বার্তা

“আমরা দর্শকদের ভালোবাসা থেকে শক্তি পাই। তাদের অনুরোধেই ২৬ মাস পর আবার ফিরে আসছি। এবারের সিজনে অনেক নতুন চমক থাকবে। হাসি, মজা, ইমোশন—সব কিছুই থাকবে আগের চেয়েও গভীরভাবে।”

ইএইচ

Link copied!