ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৩২ পিএম

আসছে হাবিবুর রহমান বাবু অভিনীত মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা

ভাদ্র মাসের তীব্র গরম এবং রোদ-বৃষ্টির খেলায় মেতে আছে প্রকৃতি। এ সকল কিছুকে উপেক্ষা করে মানুষের নাগরিক আর্তনাদও চলছে। এই প্রেক্ষাপটে LSB TV-এর প্রযোজনায় বিআরএস কথার তত্ত্বাবধানে কবি-গীতিকার কামরুল হাসান সোহাগের লেখা, শামীম মাহমুদের সুর ও সঙ্গীতায়োজনের গান "বলবো কাকে দুটো মনের কথা" এর মিউজিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন হয়েছে।

এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু, নবাগত মডেল-অভিনেত্রী নাজনীন, সাথী, লুৎফরসহ আরও অনেকে।

গানের প্রসঙ্গে সরল কবি-গীতিকার কামরুল হাসান সোহাগ বলেন, “গল্প, গান, উপন্যাস লেখা আমার ভালো লাগে। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়; সব কিছুই একসময় বিলিন হয়ে যায়। মানুষকে বাঁচিয়ে রাখে তার যোগ্য কর্ম। আমিও হয়তো একদিন চলে যাবো, তবে হৃদয়ে কিছু রেখে যেতে চাই।”

পরিচালক বিশাল আহমেদ ফরহাদ বলেন, “কবি কামরুল হাসান সোহাগের লেখা গানটি শুনে খুব ভালো লেগেছে। বহুদিন পর একটি মানসম্মত গান শুনলাম। তাই চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ধারার একটি প্রেমের গল্প চিত্রায়ন করতে, যাতে দর্শকের মনে জায়গা করে নেয়।”

নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু পেশায় একজন সাংবাদিক। তিনি সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও সফলতার স্বাক্ষর রাখছেন। তার অভিনীত বাংলা চলচ্চিত্র "স্বপ্ন দেখে মন" মুক্তির অপেক্ষায় রয়েছে। হাবিবুর রহমান বাবু বলেন, “গানটি শুনে খুব ভালো লেগেছে। গানের কথায় রয়েছে গভীরতা। লেখক একজন গুণী মানুষ। ভালো লাগা থেকেই গানের চিত্রায়নে নিজেকে সংযুক্ত করেছি। আশা করি দর্শক এটি ভালোবাসবেন।”

ইএইচ

Link copied!