ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে করলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:৩৯ পিএম

মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে করলেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ আসর মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শবনম ফারিয়ার স্বামীর নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।

শবনম ফারিয়া বলেন, “ভেবেছিলাম, আর বিয়ে করবো না। পরিবারের আকস্মিক সিদ্ধান্তে বিয়েটা করলাম। সবার কাছে দোয়াপ্রার্থী।”

তিনি জানান, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরে স্বজন ও সহকর্মীদের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন।

ইএইচ

Link copied!