ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে ফিরলেন অভিনেতা আলভী, গ্রেপ্তারে পুলিশের অভিযান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৪:৪২ পিএম

দেশে ফিরলেন অভিনেতা আলভী, গ্রেপ্তারে পুলিশের অভিযান

অভিনেত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত অভিনেতা জাহের আলভী নেপাল থেকে দেশে ফিরেছেন। 

রোববার বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেও এরপর থেকেই তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার বিকেলে আলভী নেপাল থেকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে কিছুক্ষণ অবস্থান করার পর একজন মধ্যস্থতাকারীর সহায়তায় তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর থেকেই তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন এবং ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

নেপালে থাকাকালীন আলভী জানিয়েছিলেন, দেশে ফিরেই তিনি গণমাধ্যমের সামনে পুরো বিষয়টি ব্যাখ্যা করবেন। তবে দেশে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমের মুখোমুখি না হয়ে আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আলভীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় জাহের আলভীকে প্রধান আসামি করে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন নিহতের মামা শেখ তানভীর আহমেদ। একই মামলায় অভিনেত্রী তিথি এবং আলভীর মাকেও আসামি করা হয়েছে। ২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী ও ইকরা। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মতে, এভাবে গা ঢাকা দেওয়া আলভীর জন্য আরও আইনি জটিলতা তৈরি করতে পারে।

জেএইচআর

Link copied!