ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হঠাৎ আলভীর ভিডিও বার্তা, জানালেন আড়ালে থাকার কারণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৯:৫৯ পিএম

হঠাৎ আলভীর ভিডিও বার্তা, জানালেন আড়ালে থাকার কারণ

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। 

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন এবং কেন তিনি বর্তমানে আড়ালে রয়েছেন, তার কারণ ব্যাখ্যা করেন।

ভিডিও বার্তায় জাহের আলভী জানান, ব্যক্তিগত জীবনের এই বিয়োগান্তক ঘটনা নিয়ে তিনি জনসম্মুখে খুব বেশি আলোচনা করতে চাননি। তিনি বলেন, যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে, তাকে নিয়ে খুব বেশি কাটাছেঁড়া করার প্রয়োজন নেই বলে আমি মনে করেছি। সংসারের ব্যাপারগুলো সব সময় নিজের মধ্যেই রাখতে চেয়েছি বলে তিনি উল্লেখ করেন।

ইকরার মৃত্যুতে নিজেকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত দাবি করে আলভী জানান, এই ঘটনা তাঁকে পাথর বানিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আপনারা গল্পের একটি পাতা পড়েই পুরো পরিস্থিতি বিচার করছেন এবং একপক্ষীয় ধারণা থেকে নানা মন্তব্য করছেন। অথচ পুরো সত্যটা জানার চেষ্টা করা হচ্ছে না বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

বর্তমানে কেন দেশে ফিরছেন না, তার ব্যাখ্যায় গণপিটুনি ও প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করেছেন এই অভিনেতা। আলভী বলেন, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? দেশে আসা মাত্রই আমার ওপর মব তৈরি হবে এবং আমাকে ছিঁড়ে ফেলা হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর ফোনে অনবরত প্রাণনাশের হুমকি আসছে বলেও তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, বিমানবন্দরের বাইরে লোকজন প্রস্তুতি নিয়ে আছে তাঁকে মারার জন্য। পুলিশ আইনি প্রক্রিয়ায় ধরলে সেটি ভিন্ন কথা এবং তিনি তা আইনগতভাবেই মোকাবিলা করবেন বলে জানান। তবে এই মুহূর্তে তাঁর কিছু হলে তাঁর সন্তানের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। নিজের ছেলের কথা চিন্তা করেই তিনি বর্তমানে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে ভিডিও বার্তায় জানান।

জেএইচআর

Link copied!