ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’
সংগৃহীত ছবি

ঢাকার আরিফিন শুভ ওটিটি দুনিয়ায় নিজের ছাপ রেখেছেন। দেশ ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণের শুরুতেই মাইলফলক স্পর্শ করেছেন এই চিত্রনায়ক। তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ ভারতে প্রকাশের পর টানা দুই দিন ধরে সনি লিভের ট্রেন্ডিং তালিকার শীর্ষে আছে, যা শুধু সাফল্যের পরিচয় নয়, বরং নতুন অধ্যায়ের আত্মবিশ্বাসী সূচনা।

গেল ১৯ মার্চ সিরিজটি প্রকাশের পর তা ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থান দখল করে। ২৩ মার্চ প্রথমবার শীর্ষে উঠে আসা ‘জ্যাজ সিটি’ এখনও সেই ধারাবাহিকতা বজায় রাখছে। মোট ১০ পর্বে, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজে আরিফিন শুভকে দেখা যাচ্ছে চারটি ভাষায় বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।

ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতেও সিরিজে আরিফিন শুভর অভিনয়কে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। ট্রেন্ডিং তালিকায় তার পেছনে রয়েছে ‘বশীকারাণম’, ‘পেহলে প্যায়ার’, ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া ৫’ এবং ‘মাস্টার শেফ ইন্ডিয়া’।

সিরিজের গল্প আবর্তিত হয়েছে জিমি রয় চরিত্রকে কেন্দ্র করে। পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি আগে ‘জুবিলি’ সিরিজে পরিচিত। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, অ্যালেকজান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ দেখা যাবে সিরিজটিতে।

‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্প উঠে এসেছে সিরিজটিতে, যা দর্শকদের নজর কাড়ছে শুধু অভিনয় নয়, কাহিনীর গভীরতার জন্যও।

এএন

Link copied!