ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক ফেরত দিতে চেয়েছিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০২:৪১ পিএম

সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক ফেরত দিতে চেয়েছিলেন অক্ষয়
অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। নিজেই জানিয়েছেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকেই তার সময়টা প্রতিকূল হয়ে উঠেছে। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে নানা সমালোচনা ও আলোচনা চলছে।

ইন্ডাস্ট্রিতে এমন গুঞ্জনও রয়েছে, অক্ষয় অভিনয়ের চেয়ে ব্যবসায়িক দিককে বেশি গুরুত্ব দেন এবং প্রযোজকের ক্ষতি নিয়ে তেমন মাথাব্যথা নেই। তবে একতা কাপুরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। তার ৩১ বছরের কর্মজীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে একতা কাপুর জানান, নিজের দীর্ঘ ক্যারিয়ারে অক্ষয়ের মতো পেশাদার অভিনেতা খুব কমই দেখেছেন তিনি। ২০১৩ সালে নির্মিত ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিকে ঘিরে একটি অভিজ্ঞতা তুলে ধরে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।

সিনেমাটির প্রথম কিস্তি সুপারহিট হলেও সিক্যুয়েলটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রায় ৮৫ কোটি রুপি বাজেটের এই ছবি আয় করতে সক্ষম হয় মাত্র ৯৩ কোটি রুপি, যা নির্মাতাদের প্রত্যাশার তুলনায় কম ছিল।

একতা জানান, ছবিটি আশানুরূপ সফলতা না পাওয়ায় অক্ষয় কুমার নিজেই তার পারিশ্রমিক ফেরত দিতে চেয়েছিলেন। তার ভাষায়, ‘তিনি নিজের পুরো পারিশ্রমিকের চেক ফিরিয়ে দিতে আমার কাছে এসেছিলেন। কিন্তু আমি তা গ্রহণ করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এই অর্থ আমার প্রয়োজন নেই। বরং ভবিষ্যতে আমার সঙ্গে আরেকটি সিনেমা করো, তাতেই আমি দ্বিগুণ আয় করতে পারব।’

একতার মতে, সাধারণত কোনো সিনেমা ব্যর্থ হলে শিল্পীরা দায় নিতে চান না। কিন্তু অক্ষয় কুমার সেখানে ব্যতিক্রম। তার পেশাদারিত্ব ও সততায় মুগ্ধ হয়ে একতা কাপুর বলেন, ‘আমার ৩১ বছরের দীর্ঘ কর্মজীবনে কোনো অভিনেতা এমন উদ্যোগ নেননি।’

এএন

Link copied!