ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৩:২৩ পিএম

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর

চলতি বছর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ‘টাইম’ ম্যাগাজিন। এতে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-ভিত্তিক টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

এ তালিকায় ‘আর্টিস্ট’ ক্যাটাগরিতে রণবীর কাপুরের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় আরেক ভারতীয় হিসেবে নাম রয়েছে সেলিব্রিটি শেফ বিকাশ খান্নারও। তিনি রন্ধনশিল্পের দূরদর্শী ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন।

২০২৬ সালের  তালিকায় ১০০ প্রভাবশালীর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, পোপ লিও চতুর্দশ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ২০২৬ সালের আর্টেমিস টু-এর কমান্ডার রিড ওয়াইজম্যানের মতো বিশ্বনেতাদের নাম রয়েছে।

টাইম জানিয়েছে, চলতি বছর তালিকায় থাকা সম্মানিত ব্যক্তিরা অভূতপূর্ব উপায়ে সংস্কৃতি পরিবর্তনে ভূমিকা রাখছেন।

এম জি

Link copied!