ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মুক্তির অপেক্ষায় মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১১:৩৮ এএম

মুক্তির অপেক্ষায় মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সিনেমাটি মূলত মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সাফল্যকে কেন্দ্র করে নির্মিত। এতে ইন্ডিয়ানার শৈশব জীবন থেকে শুরু করে লন্ডনের বিখ্যাত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ এর সাফল্য পর্যন্ত ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’খ্যাত প্রযোজক গ্রাহাম কিং।

এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের নিজের ভাগ্নে জাফর জ্যাকসন। এটি তাঁর প্রথম সিনেমা। তবে নাচের কোরিওগ্রাফিতে তাকে সহযোগিতা করেছেন মাইকেলের বাস্তব জীবনের কোরিওগ্রাফাররা, যা চরিত্র উপস্থাপনাকে আরও বাস্তবসম্মত করেছে।

তবে সিনেমাটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এর গল্প উপস্থাপনাকে ঘিরে। সমালোচকদের অভিযোগ, জ্যাকসন পরিবারের সরাসরি সম্পৃক্ততার কারণে তাঁর জীবনের বিতর্কিত ও অন্ধকার দিকগুলো। বিশেষ করে শিশু যৌন নির্যাতনের অভিযোগ এড়িয়ে যাওয়া হয়েছে।

মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসনও সিনেমাটির কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ছবিটি একপাক্ষিকভাবে তৈরি এবং এতে অনেক ভুল তথ্য ও বিকৃত উপস্থাপন রয়েছে, যা মূলত ভক্তদের একটি নির্দিষ্ট অংশকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে।

চলচ্চিত্রটি নির্মাণের সময় আইনি জটিলতার মুখেও পড়তে হয়েছে। অভিযোগকারীদের নাম ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধের কারণে সিনেমার প্রায় এক-তৃতীয়াংশ অংশ পুনরায় চিত্রায়ন করতে হয়েছে। এসব কারণে ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সালে নেওয়া হয়।

প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই বায়োপিকটি বক্স অফিসে বড় সাফল্য পাবে বলে আশা করছে পরিবেশক সংস্থা লায়ন্সগেট। তাদের ধারণা, সিনেমাটি বিশ্বব্যাপী অন্তত ৭০০ মিলিয়ন ডলার আয় করতে পারে, যা মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে।

সব বিতর্ক ছাপিয়ে ভক্তদের আগ্রহ এখন জাফর জ্যাকসনের মুনওয়াকসহ মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান ও পারফরম্যান্স বড় পর্দায় দেখার অপেক্ষায়। সিনেমাটি শুধু একটি কিংবদন্তির জীবনী নয়, বরং হলিউডের অন্যতম বড় ও সম্ভাবনাময় প্রজেক্ট হিসেবেও বিবেচিত হচ্ছে।

এম জি

Link copied!