ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভক্তদের আরও কাছাকাছি আসতে ইউটিউব চ্যানেল খুললেন জয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৩, ২০২৬, ০৫:০৪ পিএম

ভক্তদের আরও কাছাকাছি আসতে ইউটিউব চ্যানেল খুললেন জয়া
জয়া আহসান। ছবি: সংগৃহীত

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার নতুনভাবে ভক্তদের সামনে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি আরও বিস্তৃত করতে ও ভক্তদের আরও কাছাকাছি আসতে তিনি চালু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল।

অভিনয়কে যিনি দীর্ঘদিন ধরে নিজের শিরা-উপশিরায় ধারণ করে আসছেন, সেই জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার তিনি সেই পর্দার আড়ালের গল্পও দর্শকের সঙ্গে ভাগ করে নিতে চান।

জয়া আহসান জানিয়েছেন, শুটিংয়ের প্রস্তুতি, অভিনয়ের পেছনের পরিশ্রম, সেটে ঘটে যাওয়া অজানা মুহূর্তসহ নানা অভিজ্ঞতা তিনি নতুন এই প্ল্যাটফর্মে তুলে ধরবেন। পাশাপাশি তার দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত কিছু বিশেষ মুহূর্তও ভক্তরা জানতে পারবেন।

প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী ভ্রমণ, প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং জীবনের শান্ত মুহূর্তগুলোকেও ভিডিও আকারে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। 

তার মতে, দর্শকের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য ইউটিউব একটি কার্যকর মাধ্যম।
নতুন এই উদ্যোগে ভক্তদের সক্রিয় অংশগ্রহণও চান তিনি। নিয়মিত কনটেন্টের মাধ্যমে নিজের সৃজনশীল কাজ ও জীবনযাত্রার আরও কাছাকাছি পৌঁছাতে চান জয়া আহসান।

এদিকে অভিনয়ের পাশাপাশি তিনি বর্তমানে ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’ উপস্থাপনা করছেন। মোহাম্মদ আলী পরিচালিত এই সিরিজে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, জীবনযাপন ও পেশাগত বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে।

এএন

Link copied!