ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন জেবা জান্নাত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৬, ২০২৬, ১২:৫৭ পিএম

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন জেবা জান্নাত

বিতর্কে ঘেরা মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চিত্রনায়িকা মৌসুমীর পর এবার এ সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জেবা জান্নাত। তিনি দাবি করেছেন, এই নামের কোনো সিনেমা বা নাটকে তিনি কাজ করেননি।

সোমবার নির্মাতা হাসান জাহাঙ্গীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের দুটি পোস্টার প্রকাশ করেন। সেখানে মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাতের ছবি দেখা যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর আগে মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানী অভিযোগ করেন, শুরুতে নাটক হিসেবে কাজের কথা বলা হলেও পরে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের দাবি, প্রকল্পটি সিনেমা হিসেবে উপস্থাপনের বিষয়টি আগে জানানো হয়নি।

এর মধ্যেই জেবা জান্নাত সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো প্রজেক্টে তিনি কাজ করেননি। 

তার ভাষায়, “কাছের কয়েকজন পোস্টার পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করেন, আমি কি এই সিনেমায় কাজ করেছি। এরপরই বিষয়টি জানতে পারি। দর্শকের বিভ্রান্তি দূর করতে জানাতে চাই, আমি এমন কোনো কাজে যুক্ত নই।”

তিনি আরও বলেন, কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা হয়নি এবং পোস্টারে ছবি ব্যবহারের ক্ষেত্রেও তার অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া ছবি বা ফুটেজ ব্যবহার করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, জেবা জান্নাতের সঙ্গে তার কথা হয়েছে। পোস্টার প্রকাশের পর ট্রলের কারণে তিনি এমন মন্তব্য করছেন বলে দাবি করেন তিনি।

তবে সিনেমাটিতে জেবা জান্নাতের অংশগ্রহণ ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি নির্মাতা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

এএন

Link copied!