ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিচ্ছেদ আর সন্তান হারিয়ে ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৭, ২০২৬, ০৩:৩০ পিএম

বিচ্ছেদ আর সন্তান হারিয়ে ভেঙে পড়লেন সেলিনা জেটলি

চরম ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। একদিকে স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত আইনি প্রক্রিয়া ও সন্তানদের অভিভাবকত্ব নিয়ে চলমান লড়াই, অন্যদিকে এক সন্তানের মৃত্যু-সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে নিজের কষ্টের কথা প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে অস্ট্রিয়ায় প্রয়াত সন্তান শামশেরের কবরের পাশে দাঁড়িয়ে আবেগে ভেঙে পড়েন সেলিনা। কবরস্থান পরিষ্কার করতেও দেখা যায় তাকে।

তিনি অভিযোগ করে জানান, স্বামী তাকে অন্য সন্তানদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না এবং সন্তানরা বর্তমানে কোথায় আছে সে সম্পর্কেও তিনি অবগত নন।

এক আবেগঘন বার্তায় সেলিনা লেখেন, সন্তানদের জন্য তিনি নিজের দেশ, পরিবার এবং ক্যারিয়ার-সবকিছুই ত্যাগ করেছিলেন। শুধু পরিবারের জন্য তিনি দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রিয়ায় দীর্ঘ সময় অবস্থান করেছেন বলেও জানান তিনি। তবে বিনিময়ে তাকে মানসিক নির্যাতন ও কষ্ট সহ্য করতে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।

২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সেলিনা জেটলি। দম্পতির তিন সন্তান ছিল, যাদের মধ্যে শামশের সম্প্রতি মৃত্যুবরণ করেন।

গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে তিনি আদালতের শরণাপন্ন হন। বর্তমানে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

সব প্রতিকূলতা সত্ত্বেও সেলিনা জানিয়েছেন, তিনি হাল ছাড়বেন না। সন্তানদের ফিরে পাওয়ার পাশাপাশি নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

এম জি

Link copied!