ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিজয় ও তৃষাকে নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর মন্তব্য

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ০৬:১০ পিএম

বিজয় ও তৃষাকে নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর মন্তব্য

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সাথে তাঁর সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত জ্যোতিষী বেনু স্বামী। বিধানসভা নির্বাচনে বিজয়ের ঐতিহাসিক জয়ের পর যখন তাঁর সমর্থকরা উৎসবে মেতেছেন, ঠিক তখনই এই জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

জ্যোতিষী বেনু স্বামীর দাবি, বিজয়ের রাজনৈতিক সাফল্যের পেছনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের গ্রহগত প্রভাবের বিশেষ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, তৃষার রাশিচক্র বিজয়ের ভাগ্যের সাথে গভীরভাবে যুক্ত। তৃষা যদি তাঁর জীবনে না থাকতেন, তবে তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের এই সাফল্য অন্যরকম হতে পারত।

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের দায়িত্ব গ্রহণকে ছাপিয়ে তাঁর ক্ষমতার স্থায়িত্ব নিয়ে শঙ্কার কথা শুনিয়েছেন এই জ্যোতিষী। তাঁর মতে, বিজয়ের সরকার দ্রুতই অস্থিরতার মুখে পড়তে পারে। বেনু স্বামী ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে তামিলনাড়ুতে পুনরায় নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিজয় ও তৃষার সম্পর্ককে জ্যোতিষশাস্ত্রে ‘একনাড়ি কম্বিনেশন’ বা ‘নাড়ি দোষ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তাঁর মতে, এই যোগ যেমন আকাশচুম্বী সাফল্য এনে দেয়, তেমনি বড় ধরণের অপ্রত্যাশিত বিপর্যয়ও ডেকে আনতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি বিজয়ের ২৭ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের সাথে তাঁর দূরত্বের পেছনে পরকীয়ার অভিযোগ উঠেছে, যেখানে নেটিজেনদের তর্জনী বারবার তৃষা কৃষ্ণানের দিকেই ইঙ্গিত করছে। ২০০৫ সালে ‘গিলি’ সিনেমার সময় থেকেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন চলে আসছিল। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের নাম একসাথে জড়িয়ে চর্চা শুরু হয়েছে।

বেনু স্বামীর এই ভবিষ্যদ্বাণী নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে কেবল সস্তা প্রচার হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন যে তাঁর আগের কিছু ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলে গিয়েছিল। এখন দেখার বিষয়, সময় বিজয়ের রাজনীতি ও ব্যক্তিগত জীবনের এই জটিল সমীকরণকে কোন দিকে নিয়ে যায়।

জেএইচআর

Link copied!