ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় অভিনেতা সিদ্দিকের আক্ষেপ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৭:৩৫ এএম

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় অভিনেতা সিদ্দিকের আক্ষেপ

নাট্যকার ও অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন এবং এখনো সেই অবস্থানে রয়েছেন। তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে নিজেকে দূরে রাখতে চান বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক বলেন, তিনি একসময় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চেয়েছিলেন। এখন সেই সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ থাকলেও তা রাজনৈতিক আদর্শের কারণে নয়, বরং বর্তমান পরিস্থিতির কারণে।

তার ভাষায়, “আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি আগে ছিলাম, এখনো আছি। তবে যে দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের বিষয়ে এখন কথা বলা উচিত কি না, সেটি নিয়েও ভাবছি।”

তিনি বলেন, তিনি পেশাদার রাজনীতিবিদ নন। মূল পরিচয় একজন নাট্যকার, অভিনেতা ও নির্মাতা হিসেবেই দেখতে চান নিজেকে। মনোনয়নপত্র চাওয়ার কারণে কোনো রাজনৈতিক দায় তার ওপর বর্তায় না বলেও মন্তব্য করেন তিনি।

সিদ্দিক আরও বলেন, তিনি কখনো রাষ্ট্রবিরোধী বা অন্যায় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। কারও ক্ষতি করার উদ্দেশ্যও তার ছিল না। বরং মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দলটি যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাই এ বিষয়ে মন্তব্য করাও ঠিক হবে না বলে মনে করি। রাজনীতি নিয়ে কথা বলা পেশাদার রাজনীতিবিদদের কাজ।”

সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিতর্ক এড়িয়ে নিজের সাংস্কৃতিক পরিচয় নিয়েই কাজ করতে চান।

এএন

Link copied!