ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন শাকিরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৯, ২০২৬, ০২:৩৫ এএম

কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন শাকিরা

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বড় স্বস্তি পেয়েছেন কলম্বিয়ার জনপ্রিয় পপতারকা শাকিরা। স্পেনের একটি উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। পাশাপাশি দেশটির রাজস্ব বিভাগকে প্রায় ৬৪ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৬ কোটি ৪৬ লাখ টাকা সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন অবস্থান করেছিলেন- এমন দাবি প্রমাণে ব্যর্থ হয়েছে স্পেনের কর কর্তৃপক্ষ। আদালতের হিসাব অনুযায়ী, ওই বছরে তিনি দেশটিতে মাত্র ১৬৩ দিন ছিলেন। ফলে তাকে স্পেনের করদাতা হিসেবে বিবেচনার ভিত্তি টেকেনি।

তবে স্পেনের কর সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো অর্থ ফেরত দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, গত আট বছরে তাকে পরিকল্পিতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এই মামলার কারণে তাকে দীর্ঘ সময় মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে থাকতে হয়েছে, যা তার পরিবার ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ছিল। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সাধারণ মানুষ যেন এমন হয়রানির শিকার না হন, সে ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

আইনি লড়াইয়ে জয় পাওয়ার মধ্যেই সংগীতজীবনেও নতুন সাফল্যের খবর পেয়েছেন শাকিরা। আগামী বিশ্বকাপের ফাইনালের বিরতিতে আয়োজিত বিশেষ সংগীত আয়োজনে তিনি অংশ নেবেন বলে জানা গেছে। সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে তার উন্মুক্ত সংগীতানুষ্ঠানে বিপুল দর্শকের উপস্থিতিও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এম জি

Link copied!