ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নতুন দায়িত্বে সেব্রিনা ফ্লোরা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৫:২৭ পিএম

নতুন দায়িত্বে সেব্রিনা ফ্লোরা

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক হিসেবে নতুন পদে নিয়োগ পেয়েছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ডা. ফ্লোরা নিপসমের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজের স্থলাভিষিক্ত হবেন। তাকে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হলো।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান।

তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে মহামারী সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেন ও গবেষণা করেন।

তার নেতৃত্বে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস, মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রের সিন্ড্রোম সম্পর্কিত ভাইরাস এবং ২০১৯-২০ সালে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

এআরএস

Link copied!