ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম তানিম, উত্তীর্ণ ৫৪৫

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১০, ২০২৪, ০১:৪৬ পিএম

ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম তানিম, উত্তীর্ণ ৫৪৫

এবারের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ স্কোর করে প্রথম স্থান অর্জন করেছেন মুহতাসিম সাদিক তানিম। মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে ৫৪৫ জন।

রবিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস’র  ফলাফল প্রকাশের বিষয়ে জানানো হয়েছে।

ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফলাফল দেখতে পারবেন বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন। এসব ভর্তিচ্ছুরা ভর্তি হতে পারবেন একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ।

বিআরইউ
 

Link copied!