ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল: সব রোগীর জন্য প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:১৬ পিএম

রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল: সব রোগীর জন্য প্রস্তুত

মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বিজ্ঞানীরা তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন।

নতুন ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স, যা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে এই প্রযুক্তি ব্যবহারের পর বিশ্বব্যাপী এটি পরিচিতি পেয়েছে। ভ্যাকসিনটি মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়, যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে।

পরীক্ষার ফলাফল

ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি জানিয়েছে, তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বারবার ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। 

পরীক্ষায় দেখা গেছে, ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা এর বৃদ্ধি অনেক কমে গেছে। এছাড়াও, যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিক ব্যবহার

প্রাথমিকভাবে, এই ভ্যাকসিনটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হবে। তবে বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বকের ক্যানসার, যার মধ্যে চোখের মেলানোমাও অন্তর্ভুক্ত) চিকিৎসার জন্যও ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: তাস নিউজ

ইএইচ

Link copied!