ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৩৪ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের বিস্তার অব্যাহত থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার দুপুরে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে উপসর্গ নিয়ে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ৯০ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে ৪ হাজার ৬৯৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ১৮ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হামের বিস্তার বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় মোবাইল মেডিকেল টিম গঠন এবং বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যেসব শিশু এখনও টিকার বাইরে রয়েছে, তাদের দ্রুত টিকার আওতায় আনতে বিশেষ প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, হামের কোনো লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।

এম জি
 

Link copied!