ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৪:০৯ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামে আক্রান্ত ছিল এবং বাকি ৬ জনের মধ্যে হামের উপসর্গ ছিল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩টি শিশুই ঢাকার। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে বরিশালে ২ জন, ঢাকায় ২ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেটে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ২২৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৭৬টি শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৬২টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ জন শিশু। তবে আশার কথা হলো, ১৯ হাজার ৯৯১ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ল্যাব পরীক্ষার মাধ্যমে এ পর্যন্ত ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।

জেএইচআর

Link copied!