আমার সংবাদ ডেস্ক
মে ২০, ২০২৬, ০৫:৫৮ পিএম
রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে এই চিকিৎসা প্রতিষ্ঠানটি ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে পরিচিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই নতুন নামকরণ নিশ্চিত করেছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।
নাম পরিবর্তনের এই সিদ্ধান্তটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
জেএইচআর