ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৫:২৮ পিএম

হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮২৬ জন। আর ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৭ হাজার ৯০৫ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা আরও ৫১ জন বেড়েছে। এতে ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৫ জনে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৯২৬ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ৪৭৭ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যু হয়নি। আর ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮৮ জন।

এম জি

Link copied!